কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন এক চমক নিয়ে হাজির হলো মেটা প্ল্যাটফর্মস। সোমবার প্রতিষ্ঠানটি উন্মুক্ত করেছে তাদের নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ (গঁংব এষরসসবৎ), যা ব্যবহারকারীরা সরাসরি নিজেদের ল্যাপটপ বা পিসিতে ডাউনলোড করে চালাতে পারবেন কোনো ক্লাউড সংযোগ বা মাসিক ফি ছাড়াই। এই উদ্যোগ যুক্তরাষ্ট্রে চলমান এক বিতর্কÑ শক্তিশালী এআই প্রযুক্তি সবার জন্য মুক্ত রাখা উচিত, নাকি কঠোর নিয়ন্ত্রণে রাখা উচিত এই বিষয়ে নতুন মাত্রা যোগ করেছে। কী এই মিউজ গ্লিমার : মিউজ গ্লিমার আসলে মেটার আরও বড় মডেল ‘মিউজ স্পার্ক ১.২’-এর একটি সংক্ষিপ্ত ও সহজলভ্য সংস্করণ। এতে রয়েছে ৩০০০ কোটি (৩০ বিলিয়ন) প্যারামিটার এবং এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে দক্ষতার কথা মাথায় রেখে, যাতে সাধারণ কম্পিউটারেও এটি সহজে চালানো যায়। মডেলটি টেক্সট ও ছবিÑ দুটোই বুঝতে পারে এবং এতে রয়েছে ১ লাখ ৩১ হাজার টোকেনের বিশাল কনটেক্সট উইন্ডো। গতি বাড়াতে ব্যবহার করা হয়েছে একটি ছোট ‘ড্রাফটার’ মডেল, যা একসঙ্গে একাধিক টোকেন অনুমান করে এগিয়ে যায়Ñ ফলে উচ্চমানের গ্রাফিক্স কার্ডে জেনারেশন গতি প্রায় তিনগুণ বেড়ে যায়। সাধারণত ৩০ বিলিয়ন প্যারামিটারের একটি মডেল পূর্ণ নির্ভুলতায় চালাতে ৫৫ গিগাবাইটেরও বেশি মেমোরি প্রয়োজন হয়। কিন্তু মেটা কোয়ান্টাইজেশন প্রযুক্তি ব্যবহার করে মডেলটিকে সংকুচিত করেছে প্রায় ১৭ গিগাবাইটে, যা ২৪ বা ৩২ গিগাবাইট মেমোরির সাধারণ কনজিউমার জিপিইউতেও অনায়াসে চলবে। কোন কোন সুবিধা মিলবে : মিউজ গ্লিমার প্রকাশ করা হয়েছে অ্যাপাচি ২.০ লাইসেন্সের অধীনে, অর্থাৎ এটি সম্পূর্ণ ওপেন-সোর্স ও বিনামূল্যে ব্যবহারযোগ্য। এর ফলে ব্যবহারকারীরা নিচের সুবিধাগুলো পাবেনÑ ইন্টারনেট সংযোগ ছাড়াই যে কোনো জায়গায়, যে কোনো সময় এআই ব্যবহারের স্বাধীনতা। কোনো মাসিক সাবস্ক্রিপশন ফি বা টোকেনভিত্তিক খরচ ছাড়াই স্থানীয়ভাবে চালানোর সুযোগ। কোডিং, শিডিউল ব্যবস্থাপনা, ফাইল গোছানো এবং ডকুমেন্ট বা চার্ট বোঝার মতো কাজে দক্ষতা। ব্যক্তিগত ডেটা স্থানীয় ডিভাইসেই থাকায় গোপনীয়তা রক্ষার সুবিধাÑ বিশেষ করে স্বাস্থ্যসেবা, আইন, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি খাতের মতো সংবেদনশীল ক্ষেত্রে। ম্যাক ও পিসিÑ উভয় প্ল্যাটফর্মেই ব্যবহারের সুযোগ এবং শিগগিরই লামা.সিপিপি, এমএলএক্স ও এক্সিকিউটর্চের মতো ডেভেলপার টুলের সঙ্গে সংযুক্তির সুবিধা। ওলামা, এলএম স্টুডিও, টুগেদার এআই ও ফায়ারওয়ার্কস এআই-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমেও এটি ব্যবহারের ব্যবস্থা থাকবে। জাকারবার্গের ওপেন-সোর্স বার্তা : মডেলটি প্রকাশের পাশাপাশি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ একটি দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করেছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রে ওপেন-সোর্স এআই উন্নয়নের পথে থাকা বাধা কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মেটা তাদের প্রধান মডেল ‘মিউজ স্পার্ক ১.২’-এর ওয়েট বা কাঠামোও শিগগিরই সর্বজনীনভাবে উন্মুক্ত করবে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ক্লাউডভিত্তিক এআই সেবা বিক্রি করা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি চাপ তৈরি করবে। বিনামূল্যে এমন উন্নত প্রযুক্তি সরবরাহ করে মেটা মূলত তাদের বিজ্ঞাপন ও হার্ডওয়্যার ব্যবসাকে শক্তিশালী করার কৌশল নিচ্ছে। মডেল প্রকাশের খবরে সোমবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে মেটার শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। চীনের আলিবাবা, ডিপসিক ও মুনশটের মতো প্রতিষ্ঠান আগে থেকেই ওপেন-সোর্স মডেল প্রকাশে বেশ সক্রিয়। এই প্রেক্ষাপটে মেটার এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে নেতৃত্ব ধরে রাখার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। Post navigation পুরোনো ইউএসবি ড্রাইভ ফেলে দেওয়ার আগে যা করবেন নিয়ন্ত্রণহীন এআই নিজেরাই হ্যাক করল অন্য প্রতিষ্ঠানের সার্ভার